ইয়াশ-সুনেরাহর প্রথম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হয়েছেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি প্রচারে এসেছে

2026-06-21T04:22:41+00:00
2026-06-21T04:22:41+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ইয়াশ-সুনেরাহর প্রথম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:২২ এএম 
ইয়াশ ও সুনেরাহ। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হয়েছেন সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও সুনেরাহ বিনতে কামাল। সম্প্রতি প্রচারে এসেছে তাদের অভিনীত নাটক ‘কেউ না জানুক’। 

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহ মোহাম্মদ রাকিব এবং এর গল্প লিখেছেন এলেক্স উজ্জ্বল। পরিবারের চাপ এবং বেকারত্বের যাঁতাকলে পিষ্ট এক তরুণের জীবনের টানাপোড়েন ও সংগ্রামের গল্প বলা হয়েছে ‘কেউ না জানুক’ নাটকে। 

Advertisement
পাশাপাশি স্বপ্নপূরণের অদম্য আকাক্সক্ষা আর কাছের মানুষের ভুল বোঝাবুঝির মাঝে নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টার চিত্র ফুটে উঠেছে। সম্পর্কের জটিলতা ও জীবনের কঠিন বাস্তবতার এক আবেগঘন আখ্যান নিয়ে নির্মিত এই নাটকটি অবমুক্ত হয়েছে বাংলাভিশন ড্রামায়। প্রচারে আসার পর থেকে দর্শকমহলে সাড়া ফেলেছে ‘কেউ না জানুক’। 


নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানান, প্রচলিত ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট এবং নতুনত্ব মাথায় রেখেই এটি নির্মাণ করা হয়েছে। ‘কেউ না জানুক’ নাটকের গল্পে গ্রামীণ পটভূমির এক সাধারণ ছেলে মেয়ের জীবনসংগ্রাম ও বাস্তবধর্মী আবেগের চিত্র ফুটে উঠেছে। প্রেম, বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, গ্রামীণ জীবনের চিরায়ত সরলতা, তরুণদের দায়িত্ববোধ এবং নারীদের মনে চেপে রাখা না বলা কিছু অনুভূতিই এই নাটকের মূল উপজীব্য।   

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ইয়াশ  সুনেরাহ  নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: