নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ

বরিশাল ব্যুরো

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া

2026-06-22T14:56:40+00:00
2026-06-22T14:56:40+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৫৬ পিএম 
বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ছবি : সময়ের আলো
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। 

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এ কথা বলেন। 

তিনি জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রতিরোধ মুলক ব্যবস্থা নিয়েছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ অভিযান পরিচালনা করছে। অনেকে গ্রেফতারও হয়েছে। নগরীতে স্ট্রাইকিং ফোর্স, পিকেটিং টিম রিজার্ভ থাকবে। আশা করি মহানগরীতে জনগণের কোনো রকম অসুবিধা না হয় সেরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 


এ সময় তিনি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন। এ বিষয়ে সিটি প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। 

এ সময়ে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ  প্রতিষ্ঠা বার্ষিকী  বরিশাল  মেট্রোপলিটন পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: