সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় ১৫ বছরের কিশোর আটক

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

2026-06-23T09:19:13+00:00
2026-06-23T09:19:13+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় ১৫ বছরের কিশোর আটক
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:১৯ এএম 
সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় ১৫ বছরের কিশোর আটক
ফরিদপুর শহরের আলীপুর মহল্লায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আলীপুর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা আলীপুর রেললাইন এলাকায় একটি চা-সিগারেটের দোকান করেন। শিশুটি বাবার দোকান থেকে বাড়িতে ফেরার পথে ওই কিশোর তাকে ডেকে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ঘরের ভেতরে ধর্ষণ করে।


শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ধাক্কা মেরে খুলে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে।

ঘটনার পর ওই কিশোর পালিয়ে গেলেও বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ তাকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে আটক করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনা শোনার পর আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ওসিসিতে গিয়ে শিশুটিকে দেখে এসেছি। পাশাপাশি শিশুটির বাবা-মায়ের সঙ্গেও কথা বলেছি। আমরা অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় এনেছি। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিশু ধর্ষণ  কিশোর আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: