কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ পাত্রে ভরে হাসপাতালে হাজির যুবক!

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর পাংশা উপজেলায় খড়ের গাদায় কাজ করার সময় বিষধর গোখরা সাপের কামড়ে মো. শহমান নামে এক যুবক আহত হয়েছেন। তবে

2026-06-23T10:08:49+00:00
2026-06-23T10:08:49+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ পাত্রে ভরে হাসপাতালে হাজির যুবক!
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:০৮ এএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীর পাংশা উপজেলায় খড়ের গাদায় কাজ করার সময় বিষধর গোখরা সাপের কামড়ে মো. শহমান নামে এক যুবক আহত হয়েছেন। তবে কামড় খেয়ে দমে না গিয়, তাৎক্ষণিকভাবে জ্যান্ত সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে বন্দি করে নিজের সঙ্গেই হাসপাতালে নিয়ে হাজির হয়েছেন ওই যুবক। অভিনব এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খড়ের পালায় (গাদায়) কাজ করছিলেন শহমান। এ সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ তার ডান হাতে ছোবল দেয়। শহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর স্থানীয়দের সহায়তায় সাপটিকে কৌশলে একটি প্লাস্টিকের পাত্রে আটকে ফেলা হয় এবং সাপসহ শহমানকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


হাসপাতালে জ্যান্ত বিষধর সাপসহ রোগী আসার খবরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সাপটি সঙ্গে আনায় তাদের জন্য বেশ সুবিধা হয়েছে।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কুতুব আহমেদ বলেন, আহত যুবকটি কামড়ানো সাপটি সঙ্গে করেই হাসপাতালে এসেছিলেন। সাপটি দেখে বিষাক্ততা ও প্রজাতি নিশ্চিত হয়ে চিকিৎসা দিতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেছি। তবে পরবর্তী ঝুঁকি এড়াতে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বর্ষা মৌসুমে চরাঞ্চল ও গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেড়ে যায়। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও চিকিৎসকরা খড়ের গাঁদা, লাকড়ির স্তূপ বা অন্ধকার স্থানে কাজ করার সময় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   জ্যান্ত গোখরা সাপ  হাসপাতাল  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: