অভিনয়ে ফিরবেন না পপি!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অভিনয়ে নিজের প্রত্যাবর্তন নিয়ে প্রায়ই কথা উঠলেও আর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন না ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে

2026-06-26T01:45:08+00:00
2026-06-26T01:45:08+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
আনন্দ সময়
অভিনয়ে ফিরবেন না পপি!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:৪৫ এএম 
জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। ছবি : সংগৃহীত
অভিনয়ে নিজের প্রত্যাবর্তন নিয়ে প্রায়ই কথা উঠলেও আর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন না ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। তবে নিজের বায়োপিকে অভিনয়ের আগ্রহ রয়েছে তার।

সম্প্রতি এক আলাপচারিতায় পপি বলেন, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চান তিনি। সুখী দাম্পত্য জীবন এখন নিজের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

পপি বলেন, আমার জীবন নিয়ে যদি সত্যিকার অর্থে একটি সুন্দর ও দৃষ্টান্তমূলক বায়োপিক নির্মাণ করা হয়, যেখানে আমার শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হবে, তা হলে আমি সেই কাজটি বিবেচনা করব। তবে শুধু নামমাত্র কোনো বায়োপিকে অভিনয় করতে চাই না।

তিনি আরও বলেন, একসময় ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী, শাবনূর, পূর্ণিমাদের মতো তিনিও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এখনও অসংখ্য ভক্ত তাকে ভালোবাসেন এবং তার কাজ নিয়ে গর্ব করেন। তাই তার জীবনভিত্তিক কোনো চলচ্চিত্র নির্মিত হলে সেটি যেন ব্যতিক্রমী ও মানসম্পন্ন হয়, এমন প্রত্যাশার কথা জানান তিনি।


গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই অভিনয় ও গ্ল্যামার দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একে একে ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’, ‘গঙ্গাযাত্রা’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘প্রাণের প্রিয়তমা’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।

অভিনয়জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। ২০০৩ সালে কারাগার সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তী সময়ে মেঘের কোলে রোদ এবং গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয়ের জন্যও একই সম্মাননা অর্জন করেন। 

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাতে তার সহশিল্পী ছিলেন আমিন খান ও ইমন। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। 

লাইট-ক্যামেরা থেকে নিজেকে দূরে রাখেন এই নায়িকা। আড়ালে চলে যাওয়ার কারণে আটকে যায় ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। গত বছর সিনেমাগুলো নিয়ে পুনরায় কাজ করার কথা জানালেও শুরু হয়নি শুটিং।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   অভিনয়  পপি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: