প্রথমার্ধের আগেই ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সময়ের আলো ডেস্ক

খেলা

অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেও দারুণ ছন্দে ম্যাচ শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধের

2026-06-28T08:40:28+00:00
2026-06-28T08:40:28+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
প্রথমার্ধের আগেই ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৪০ এএম 
সংগৃহীত ছবি
অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেও দারুণ ছন্দে ম্যাচ শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধের শুরুতেই দুই গোল করে আরামদায়ক অবস্থানে চলে গেছে আলবিসেলেস্তেরা।

রোববার (২৮ জুন) ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের আধিপত্যের প্রতিফলন ঘটান এই মিডফিল্ডার।
Advertisement
আরও পড়ুন

প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় আর্জেন্টিনা। সেই চাপের ফল আসে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ লিওনেল স্কালোনি একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন। নকআউট পর্বের কথা মাথায় রেখে অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রাখা হয়েছে। ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ স্কালোনি জানিয়েছিলেন, প্রয়োজনে দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামানো হতে পারে।

এএডি/
  বিষয়:   মেসি  গোল  প্রথমার্ধ  শেষ  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: