পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে আগুন, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া রিফাইনারির (শোধনাগার) একটি ন্যাফথাবাহী পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন।

2026-06-30T12:13:09+00:00
2026-06-30T12:13:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে আগুন, আহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:১৩ পিএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হলদিয়া রিফাইনারির (শোধনাগার) একটি ন্যাফথাবাহী পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে হলদিয়া শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাইপলাইন থেকে হঠাৎ করেই তীব্র আগুনের শিখা বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হন। অগ্নিকাণ্ডের তীব্রতায় আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বাসিন্দা ও কারখানা কর্তৃপক্ষ যৌথভাবে তৎপরতা শুরু করে।


পরে আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, ‘ন্যাফথা’ হলো অপরিশোধিত তেল থেকে উৎপাদিত অত্যন্ত দাহ্য এক ধরনের তরল রাসায়নিক উপাদান, যা পেট্রোল, কেরোসিনসহ বিভিন্ন জ্বালানি ও প্লাস্টিক উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পশ্চিমবঙ্গ  হলদিয়া রিফাইনারি  ভয়াবহ আগুন  আহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: