হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে বড় পরিবর্তনের পথে হাঁটছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা,

2026-06-30T12:34:28+00:00
2026-06-30T12:34:28+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে বড় পরিবর্তনের পথে হাঁটছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে ইউজারনেমভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যেখানে আর ফোন নম্বর শেয়ার না করেই অন্যের সঙ্গে চ্যাট করা যাবে।

নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এরপর কারও সঙ্গে যোগাযোগ করতে চাইলে শুধু সেই ইউজারনেম শেয়ার করলেই হবে- ফোন নম্বর আর বাধ্যতামূলক থাকবে না।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, এই পরিবর্তনের মূল লক্ষ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে ফোন নম্বর, আরও সুরক্ষিত রাখা। বর্তমান ব্যবস্থায় গ্রুপে যুক্ত হওয়া বা নতুন কারও সঙ্গে যোগাযোগের সময় অনেক ক্ষেত্রেই নম্বর অচেনা ব্যক্তিদের কাছেও পৌঁছে যায়। নতুন সিস্টেমে সেই ঝুঁকি অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন

তবে মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো এখানে কোনো পাবলিক ইউজারনেম সার্চ ডিরেক্টরি থাকবে না। অর্থাৎ কেউ সহজে অন্যের ইউজারনেম খুঁজে বের করতে পারবে না বা সাজেস্টেড কনট্যাক্টের তালিকাও দেখানো হবে না। ফলে নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্যবহারকারীর হাতেই থাকবে।

নতুন ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারী একটি নির্দিষ্ট ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এরপর নতুন কোনো চ্যাট শুরু করার সময় ফোন নম্বরের পরিবর্তে শুধু সেই ইউজারনেমই ব্যবহার করা যাবে। এই ফিচার চালু হলে সেটিই ডিফল্ট পরিচয় হিসেবে কাজ করবে।

সূত্র অনুযায়ী, ব্যবহারকারীরা ইতোমধ্যে অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করে ‘সেটিংস’ থেকে ইউজারনেম রিজার্ভ করার সুযোগ পাবেন। এর জন্য অ্যাকাউন্ট অপশনে গিয়ে ইউজারনেম সেকশন ব্যবহার করতে হবে। তবে পূর্ণাঙ্গভাবে ফিচারটি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত সময় লাগতে পারে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের জন্য সঠিক ইউজারনেম বেছে নিতে একটি অটো জেনারেটর টুলও থাকবে। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার জন্য ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত একই ইউজারনেম হোয়াটসঅ্যাপে ব্যবহারের সুবিধাও রাখা হচ্ছে।

এএডি/


  বিষয়:   হোয়াটসঅ্যাপ  ফোন  নম্বর  নতুন  ইউজারনেম  ফিচার 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: