লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে লেবাননে সফরের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এ সিদ্ধান্তের ফলে দেশটির

2026-06-30T13:18:36+00:00
2026-06-30T13:18:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:১৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রায় দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে লেবাননে সফরের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এ সিদ্ধান্তের ফলে দেশটির নাগরিকরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবারও লেবাননে যেতে পারবেন।

মঙ্গলবার (৩০ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, লেবাননে ভ্রমণের আগে সব আমিরাতি নাগরিককে বাধ্যতামূলকভাবে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিরাপত্তা ও নাগরিকদের অবস্থান পর্যবেক্ষণের স্বার্থেই এ শর্ত আরোপ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন

এর আগে গত ৩০ এপ্রিল মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে ইউএই সরকার ইরান, লেবানন ও ইরাকে নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতিদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়।

সর্বশেষ ঘোষণায় লেবাননের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইরান ও ইরাকের জন্য আগের সতর্কতা বহাল রাখা হয়েছে। অর্থাৎ, এই দুই দেশে আমিরাতি নাগরিকদের ভ্রমণে এখনো নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

এএডি/
  বিষয়:   লেবানন  ভ্রমণ  নিষেধাজ্ঞা  সংযুক্ত আরব আমিরাত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: