হাকিমপুরে শিশু ধর্ষণচেষ্টা ও মাদক মামলায় গ্রেফতার ৩

গোলাম রব্বানী হিলি

সারাদেশ

দিনাজপুর হাকিমপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন এবং থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৩০

2026-06-30T20:12:00+00:00
2026-06-30T20:12:00+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাকিমপুরে শিশু ধর্ষণচেষ্টা ও মাদক মামলায় গ্রেফতার ৩
গোলাম রব্বানী হিলি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:১২ পিএম 
ছবি : সময়ের আলো
দিনাজপুর হাকিমপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন এবং থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন (৬৬) থানার বৈগ্রাম (দক্ষিণ বেদেপাড়া) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে শিশুটির পরিবার কৌশলে সাজ্জাদ হোসেন কে আটক করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আসামী সাজ্জাদ হোসেন কে গ্রেফতার করে থানায় নিয়ে। পরে তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৮ জুন মাদ্রাসা ছুটির পরে ৯ বছরের ওই শিশু বাড়ি যাওয়ার পথে আসামি সাজ্জাদ হোসেন খাবার খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। ঘটনার বিষয়ে কাওকে বললে হত্যার হুমকি দেয় আসামি সাজ্জাদ হোসেন। পরে ভুক্তভোগী শিশু তার বান্ধবীর কাছে বললে বিষয়টি জানাজানি হয়। 

ওসি মো. জাকির হোসেন জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে জনতা আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে আসামী সাজ্জাদ হোসেন কে গ্রেফতার করে থানায় নিয়ে। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পেনাল কোডে মামলা দায়ের পূর্বক দুপুরের পরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


এছাড়া মাদক মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার মংলাপাড়া (মংলা বাজার) এলাকার তরিকুল ইসলামের ছেলে লিমন (২৭), একই ইউনিয়নের নয়ানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শোভন ইসলাম (২৫)।

হাকিমপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে উল্লেখ করে ওসি মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় পলাতক আসামী লিমন ও একই ইউনিয়নের নয়ানগর এলাকার শোভন ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সময়ের আলো/আতা
  বিষয়:   হাকিমপুর  শিশু  ধর্ষণ  মাদক  মামলা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: