রাখাইনে জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।রাজ্যের বুথিডং উপজেলায় যুদ্ধবিমান থেকে

2026-07-02T11:47:05+00:00
2026-07-02T11:47:05+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রাখাইনে জান্তা বাহিনীর ভয়াবহ বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৪৭ এএম 
যুদ্ধবিমান থেকে অন্তত ১০ টি বোমা নিক্ষেপ করা হয়েছে। ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

রাজ্যের বুথিডং উপজেলায় যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ১০টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা।

অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মোনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার বা এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ-এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে পিডিএফের আকস্মিক অভিযানের পরই এই সংঘাতের সূত্রপাত। 

 
এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় ৬ লাখ ৮৭ হাজার মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। 

মূলত জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ।
 
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান-পরবর্তী সংঘাতে এ পর্যন্ত ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি।

বিশ্লেষকদের মতে, এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে।
 
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সহিংসতার জেরে ৩৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্যসংকটে ভুগছেন প্রতি পাঁচজনের একজন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও।

সময়ের আলো/মহু
 
  বিষয়:   রাখাইন  জান্তা  বাহিনী  বিমান  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: