আবারও নতুন অধ্যায়ে ইউন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আবারও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সম্প্রতি তার ইউটিউব

2026-07-08T04:31:09+00:00
2026-07-08T04:41:56+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
আবারও নতুন অধ্যায়ে ইউন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৩১ এএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৪:৪১ এএম
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। সংগৃহীত ছবি
আবারও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বিয়ের সুখবর জানিয়েছেন অভিনেত্রী। 

ভিডিওতে ওহ ইউন-আহ জানান, বিয়েবিচ্ছেদের পর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ছেলে মিনকে মানুষ করে তোলা। সেই কারণেই এতদিন নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে ছেলেকেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন।

অভিনেত্রী বলেন, তিনি একসময় ভেবেছিলেন, ছেলেকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দেবেন। কিন্তু সময়ের সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে তার পরিচয় হয়, যার সঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে হবু স্বামীর পরিবারের আচরণ। 


ওহ ইউন-আহ জানান, তার হবু স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা ছেলে মিনকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এমন ঘটনা সহজে ঘটে না। তাই আমার মনে হয়েছে, এই সম্পর্ক নিয়তিতেই ছিল। হবু স্বামী শোবিজের বাইরের মানুষ হওয়ায় সম্পর্ক ও বিয়ের বিষয়টি প্রকাশে সতর্ক ছিলেন বলেও জানান এই অভিনেত্রী।  তার কথায়, অনেক ভেবেচিন্তেই বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

অন্য কোনো মাধ্যমে নয়, প্রথমে নিজের ইউটিউব চ্যানেলের অনুসারীদের কাছেই সুখবরটি জানাতে চেয়েছেন।  

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   নতুন অধ্যায়  ইউন  জনপ্রিয় অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: