টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা

2026-07-09T18:42:51+00:00
2026-07-09T18:44:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৪২ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৬:৪৪ পিএম
শিশু উন্নয়ন কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা সভা। ছবি : সময়ের আলো
গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করার পাশাপাশি এর ধারণক্ষমতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আগের তুলনায় উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বেড়েছে। তাই কেন্দ্রটির অবকাঠামো সম্প্রসারণ এবং ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।’

পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন নতুন ভবনের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং শিশুদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। 


মন্ত্রী বলেন, ‘শিশুদের খাবারের মান নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘শিশুদের বন্দি হিসেবে আটকে রাখা সরকারের উদ্দেশ্য নয়। সংশোধন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। যাতে তারা ভবিষ্যতে কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর শিশুরা যাতে পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তা আরও জোরদার করা হবে।’

ভবঘুরেদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তাদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য সরকারের পৃথক আশ্রয়কেন্দ্র রয়েছে। আদালতের নির্দেশে সেখানে পাঠানো হলেও অনেকেই পরে আবার আগের জীবনে ফিরে যান। তাই কেবল আইন, পুলিশ বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।’

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খান উপস্থিত ছিলেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   টঙ্গী  শিশু  উন্নয়ন  কেন্দ্র  জাতীয়  সেন্টার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: