জামালপুরে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

বেতন ও ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ২ দফা দাবিতে

2026-07-12T19:21:10+00:00
2026-07-12T19:21:50+00:00
 
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৩ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৭:২১ পিএম
ধর্মঘট পালন করেছে জামালপুরের শাখা ডাকঘরের কর্মচারীরা। ছবি : সময়ের আলো
বেতন ও ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ২ দফা দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে জামালপুরের শাখা ডাকঘরের কর্মচারীরা।

রোববার (১১ জুলাই) দুপুরে জামালপুর ইসলামপুর উপজেলার গিলাবাড়ী সাব পোস্ট অফিসের সামনে উপজেলার ৫টি শাখার ডাকঘর কর্মচারীর ব্যানারে এই ধর্মঘট কর্মসূচি পালিত হয়।


এতে কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ও সুজন মিয়া বক্তব্য রাখেন।

বক্তারা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে বেতন ও ভাতা বৃদ্ধি করা এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান।

সময়ের আলো/মহু



  বিষয়:   জামালপুর  ডাকঘর  কর্মচারী  ধর্মঘট  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: