কিরগিজস্তানে এসসিও বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বার্ষিক বৈঠকে অংশ নিতে কিরগিজস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানে পৌঁছালে

2026-07-24T14:33:31+00:00
2026-07-24T14:33:31+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কিরগিজস্তানে এসসিও বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বার্ষিক বৈঠকে অংশ নিতে কিরগিজস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান। চলতি বছরের এসসিও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজক দেশ কিরগিজস্তান। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এবারের বৈঠকে এসসিওভুক্ত সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। সংগঠনটির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরানসহ মোট ১০টি দেশ।


বৈঠকে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন আব্বাস আরাঘচি। সেখানে তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিজ নিজ দেশের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

চীনের উদ্যোগে গঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় আঞ্চলিক জোট। এর মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং উদীয়মান বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা। তবে এটি কোনো সামরিক প্রতিরক্ষা জোট নয়।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আব্বাস আরাঘচি  কিরগিজস্তান  এসসিও 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: