ঝালকাঠিতে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ছিটকে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা ফজলুল হকের

2026-07-27T15:26:06+00:00
2026-07-27T15:27:01+00:00
 
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ছিটকে পড়ল খাদে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ৩:২৭ পিএম
অ্যাম্বুলেন্সটির উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি : সময়ের আলো
ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ছিটকে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা ফজলুল হকের পা ভেঙে গেছে।

সোমবার( ২৭ জুলাই) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়পুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ। 

জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে ছিটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। 


রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, ‘আমার চাচা ফজলুল হক ঝালকাঠি থেকে প্রতিমাসে নিয়মিত চেকআপ করানোর জন্য ঢাকায় একটি হাসাপাতালে যাতায়াত করেন। আজকেও তিনি ঢাকার উদ্দেশ্যেই যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে গেছে। তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি এম্বুলেন্সে ঢাকা নেওয়ার প্রস্তুতি চলছে।’

ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘অ্যাম্বুলেন্সটির উদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সময়ের আলো/মহু


  বিষয়:   ঝালকাঠি  রোগী  অ্যাম্বুলেন্স  দুর্ঘটনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: