শিক্ষামন্ত্রীকে সরিয়ে মোদিকে রক্ষা করেছে বিজেপি : অখিলেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি,

2026-07-28T18:52:24+00:00
2026-07-28T18:52:24+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শিক্ষামন্ত্রীকে সরিয়ে মোদিকে রক্ষা করেছে বিজেপি : অখিলেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫২ পিএম 
নরেন্দ্র মোদি ও অখিলেশ যাদব। ছবি : সংগৃহীত
প্রশ্নফাঁসের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, মন্ত্রীকে সরিয়ে দিয়ে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে রক্ষা করেছে বিজেপি।

লোকসভায় এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারত, যেখানে প্রধানমন্ত্রী মোদিকেও পদত্যাগের চাপের মুখে পড়তে হতো।

লোকসভার এই সদস্য বলেন, বিজেপি সঠিক সময়ে শিক্ষামন্ত্রীকে সরিয়ে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক ক্ষতি থেকে রক্ষা করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণ ও শিক্ষার্থীরা যেসব দাবি তুলেছেন, সরকার সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে প্রায় দুই মাস ধরে আন্দোলন করেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণরা। তাদের অভিযোগ ছিল, সরকারি নিয়োগ ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের কারণে মেধাবী প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


আলোচনায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জিও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, মোদি সরকার সাধারণ মানুষের আন্দোলন ও দাবিকে গুরুত্ব না দিয়ে অনেক সময় রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করে।

অভিষেক বলেন, গত দুই মাস ধরে লাখো তরুণ রাস্তায় নেমে প্রশ্ন তুললেও সরকার তাদের উদ্বেগের যথাযথ জবাব দেয়নি। বরং আন্দোলন মোকাবিলায় লাঠিচার্জ ও ব্যারিকেডের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। 

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের যৌক্তিক দাবিকে উপেক্ষা না করে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।


সময়ের আলো/এমকে
  বিষয়:   অখিলেশ যাদব  নরেন্দ্র মোদি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: