জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার

2026-07-28T20:18:40+00:00
2026-07-28T20:18:40+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম 
সংগৃহীত ছবি
জাপানের দক্ষিণ প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই ভূকম্পনের ফলে দেশটিতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের তীব্রতার কারণে কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা এবং মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ উচ্চ ভূমিতে সরে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইতোমধ্যে নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ উপকূলে রেকর্ড করা হয়ে থাকতে পারে।


পরিস্থিতি সামাল দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানবজীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করার কথা জানিয়েছে সরকার। দক্ষিণ-পশ্চিম জাপানে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অস্বাভাবিকতা বা বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি বলে জানিয়েছে পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে এবং প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রতি বছর দেশটিতে শত শত ছোট-বড় ভূকম্পন অনুভূত হয়।

সময়ের আলো/আতা


  বিষয়:   জাপান  ভূমিকম্প  সুনামি  সতর্কতা জারি  দ্বীপ  কিউশুর কুমামোতো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: