‘হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো

2026-08-04T20:54:49+00:00
2026-08-04T20:54:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি হয়েছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এ কথা বলেন। 


রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি, খুব শিগগিরই তা সম্পন্ন হবে।’

হরমুজ প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সূত্র : আল-জাজিরা

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হরমুজ প্রণালি  ইরান  চলমান আলোচনা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: