সাবেক মন্ত্রী আমুর বাড়ি এখনও ময়লার ভাগাড়

আতিকুর রহমান, ঝালকাঠি

সারাদেশ

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও

2026-08-04T23:14:47+00:00
2026-08-04T23:14:47+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
সাবেক মন্ত্রী আমুর বাড়ি এখনও ময়লার ভাগাড়
আতিকুর রহমান, ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৪ পিএম 
সাবেক মন্ত্রী আমুর বাড়ি এখনও ময়লার ভাগাড়
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের রোনালসে রোডের বাসভবনটি। আওয়ামী রাজনীতির এক সময়ের গুরুত্বপূর্ণ সেই কেন্দ্রটি গত দুই বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময় যে ভবন থেকে দলীয় কার্যক্রম পরিচালিত হতো, সেটি এখনও ময়লা-আবর্জনা ফেলা হয়।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে এখনো ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন স্পষ্ট। দরজা-জানালা ভাঙা, দেয়ালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত এবং ভবনের ভেতরে-বাইরে জমে আছে ময়লা-আবর্জনা। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। বিভিন্ন কক্ষ ঘুরে মাদক সেবনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত এই ভবনটি এখন মাদকসেবী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত মে মাসে রাতের আঁধারে কে বা কারা ভবনের প্রধান ফটক ও সামনের ক্ষতিগ্রস্ত অংশ টিন দিয়ে ঘিরে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা ওই টিনের বেড়া অপসারণ করেন এবং লোহার প্রধান গেটের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করেন। সেখানে দুটি ব্যানার টানানো হয়, যার একটিতে লেখা ছিল— আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান।

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার আজকের পত্রিকাকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আমির হোসেন আমুর রোনালসে রোডের বাসভবনে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভেতরের আসবাবপত্র পুড়ে যায়। পরবর্তীতে ওই বাড়ি থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাও বেশ আলোচনায় আসে। এরপর থেকেই বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাড়িটিতে আবারও হামলা ও ভাঙচুর চালানো হয়। বর্তমানে স্থানীয় অনেকেই বাড়িটির ভেতরে ময়লা-আবর্জনা ফেলায় এটি কার্যত একটি অস্থায়ী ডাম্পিং স্টেশনে রূপ নিয়েছে।


এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বর্তমানে এটি যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, তা থেকে ফ্যাসিস্টদের শিক্ষা নেওয়া উচিত।

উল্লেখ্য, আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ঝালকাঠিতে অবস্থানকালে তিনি এই বাসভবনেই অবস্থান করতেন এবং এখান থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকসহ যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝালকাঠি  আমুর বাড়ি  ময়লার ভাগাড়  মন্ত্রী  আমির হোসেন আমু  সময়ের আলো  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: