ইরান যুদ্ধ নিয়ে কঠিন সিদ্ধান্তে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ক্রমেই কঠিন হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে সংঘাতের সমাপ্তির পথ খুঁজে বের করা। যে যুদ্ধ শুরু

2026-08-08T10:13:52+00:00
2026-08-08T11:46:51+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ নিয়ে কঠিন সিদ্ধান্তে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১৩ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৬ এএম
ডোনাল্ড ট্রাম্প
ক্রমেই কঠিন হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের বিরুদ্ধে সংঘাতের সমাপ্তির পথ খুঁজে বের করা। যে যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত বিজয়ের প্রত্যাশা নিয়ে, তা এখন কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, সম্ভাব্য সমঝোতা এবং নতুন করে সামরিক পদক্ষেপ সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনকে নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ষষ্ঠ মাসে পড়ার পর ক্রমেই জটিল পরিস্থিতির মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে শুরু করা এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে গিয়ে এখন তাকে সামলাতে হচ্ছে সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক চাপ।


ট্রাম্পের সামনে দুটি বিকল্প পথ দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, ইরান ও ওমানের মধ্যস্থতায় সম্ভাব্য সমঝোতা মেনে নেওয়া। যা হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব স্বীকারের পথ তৈরি করতে পারে। দ্বিতীয়ত, পূর্বের হুমকি অনুযায়ী নতুন করে সামরিক অভিযান চালানো, যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করবে।

বিশ্লেষকদের মতে, সমঝোতায় গেলে ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের কৌশলগত ছাড় দিতে হবে। কারণ, যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত রাখার অবস্থান নিয়েছিল। অন্যদিকে, নতুন হামলা চালালে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের রাজনৈতিক ঝুঁকি বাড়তে পারে।

ট্রাম্প এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার দাবি করলেও, বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা। যা এখনও পুরোপুরি অর্জিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। বরং, ইরানের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে যুক্তরাষ্ট্র এখন নিজেই কূটনৈতিক সংকটে পড়েছে।

সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন ট্রাম্পের জন্য শুধু সামরিক অভিযান নয়, বরং একটি বড় রাজনৈতিক পরীক্ষা। সংঘাত অব্যাহত রাখা কিংবা সমঝোতায় যাওয়া দুপথেই রয়েছে বড় ধরনের ঝুঁকি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র  সিদ্ধান্ত  ডোনাল্ড ট্রাম্প  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: