বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ৩

বগুড়া প্রতিনিধি

সারাদেশ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য একটি ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত

2026-08-09T12:28:14+00:00
2026-08-09T12:42:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কায় নিহত ৩
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ১২:৪২ পিএম
ট্রাকে অন্য একটি ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কায় নিহত ৩। ছবি : সময়ের আলো
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য একটি ট্রাকের পেছন থেকে সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে উদ্ধারকাজ চলমান থাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বগুড়া  ট্রাক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: