মুয়াজ্জিন থেকে ডন যেভাবে হলেন খলনায়ক

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতাদের অন্যতম হলেন আশরাফুল হক ডন। পর্দায় খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

2026-08-10T09:13:21+00:00
2026-08-10T09:13:21+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আনন্দ সময়
মুয়াজ্জিন থেকে ডন যেভাবে হলেন খলনায়ক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম 
আশরাফুল হক ডন। ছবি : সংগৃহীত
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতাদের অন্যতম হলেন আশরাফুল হক ডন। পর্দায় খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে পর্দায় ভয়ংকর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবন ছিল ঠিক উল্টো। চলচ্চিত্রে পা রাখার আগে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। মসজিদে নিয়মিত আজানও দিতেন ডন।

রোববার (৯ আগস্ট) ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। আর গ্রেপ্তার হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার নাম। কেননা, ইন্ডাস্ট্রিতে এ অভিনেতার পরিচয় শুধু একজন খলঅভিনেতা হিসেবে নয়, প্রয়াত নায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত তিনি।

১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। দশ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা মারা গেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার মা। বগুড়া থেকে রাজধানী ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। আর তার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পান ডন।

তার পরিচালনায় ‘লাভ’ সিনেমায় অভিষেক হয় ডনের। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর সিনেমাটিতে অভিনয়ের সূত্রেই সালমান শাহর সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে।


ইন্ডাস্ট্রিতে ডন ছিলেন সালমান শাহর কাছের বন্ধুদের একজন। এ নায়ককে নিয়ে কথা উঠলেই পুরোনো দিনের বিভিন্ন স্মৃতি তুলে ধরতেন ডন। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুর প্রসঙ্গ উঠলেই আবেগাপ্লুত হতে দেখা যেত তাকে।

ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে দেখা গেছে ডনকে। নব্বইয়ের দশকে তার অভিনীত সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ ও ‘মহামিলন’ ইত্যাদি।

এদিকে দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ডন। বড়পর্দার বাইরে টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত তিনি। ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। আবার ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডদলও গড়েছেন।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: