ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে ধস, লোকসান ২৯০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ২৩ কোটি ৮০ লাখ ডলার

2026-08-11T15:27:21+00:00
2026-08-11T15:27:21+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে ধস, লোকসান ২৯০০ কোটি টাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:২৭ পিএম 
ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় ২৩ কোটি ৮০ লাখ ডলার লোকসান করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা।

এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির আয় হয়েছে মাত্র ১৭ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮৯ শতাংশ বেশি। তবে ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে যাওয়া এবং বিভিন্ন খাতে বিনিয়োগের কারণে আয় বৃদ্ধির পরও বড় লোকসান হয়েছে।

ট্রাম্প মিডিয়ার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল। কোম্পানিটি জানিয়েছে, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার তাদের লোকসান বেড়েছে ১০ গুণেরও বেশি।

সম্প্রতি গণমাধ্যমের বাইরে ক্রিপ্টোকারেন্সি, পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যবসা ও বিনিয়োগ বাড়িয়েছে ট্রাম্প মিডিয়া। গবেষণাপ্রতিষ্ঠান ১০ এক্স রিসার্চের বিশ্লেষক মার্কাস থিয়েলেনের মতে, কোম্পানিটির বড় লোকসানের অন্যতম কারণ এই ব্যবসায়িক কৌশল।


দ্বিতীয় প্রান্তিক শেষে ট্রাম্প মিডিয়ার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি ডলার। এর মধ্যে নগদ অর্থ, স্বল্পমেয়াদি বিনিয়োগ ও ডিজিটাল মুদ্রাসহ আর্থিক সম্পদ রয়েছে প্রায় ১৯০ কোটি ডলারের।

লোকসানের পরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবসায় নতুন করে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। ট্রুথ সোশ্যালে প্রভাবশালী ব্যবহারকারীদের বাজারে প্রভাব ফেলতে পারে এমন পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগে দেখার সুবিধা দিতে নতুন একটি সেবা চালু করা হয়েছে। ইতিমধ্যে ১০ জনের বেশি গ্রাহক এতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সিইও কেভিন ম্যাকগার্ন।

তবে ট্রাম্প পরিবারের মালিকানাধীন কোম্পানির এই সেবা নিয়ে আইনি ও নৈতিক প্রশ্নও উঠেছে। প্রেসিডেন্টের প্রকাশ্য বক্তব্য থেকে পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হতে পারে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ট্রাম্প  মিডিয়া  কোম্পানি  লোকসান  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: