গুগলে ‘সূর্যগ্রহণ’ লিখলেই দেখা যাচ্ছে ভার্চুয়াল সূর্যগ্রহণ

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

আগামী বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। এ মহাজাগতিক ঘটনাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এরই

2026-08-11T16:56:06+00:00
2026-08-11T17:02:39+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
গুগলে ‘সূর্যগ্রহণ’ লিখলেই দেখা যাচ্ছে ভার্চুয়াল সূর্যগ্রহণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৫:০২ পিএম
ভার্চুয়াল সূর্যগ্রহণের স্ক্রিনশট। সময়ের আলো কোলাজ
আগামী বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। এ মহাজাগতিক ঘটনাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এরই মধ্যে সূর্যগ্রহণ উদ্‌যাপনে গুগল চালু করেছে বিশেষ একটি পপআপ ফিচার। এর মাধ্যমে গুগলে সার্চ করেই ভার্চুয়ালই সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাচ্ছে।

ভার্চুয়াল সূর্যগ্রহণ দেখতে মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারের ব্রাউজার থেকে গুগলে গিয়ে ‘সূর্যগ্রহণ’ লিখে সার্চ করতে হবে। সার্চ ফলাফলের পাতাতেই দেখা যাবে সূর্যগ্রহণের একটি বিশেষ ভিজ্যুয়ালাইজেশন। সেখানে ধীরে ধীরে চাঁদের ছায়ায় সূর্য ঢেকে যাওয়ার দৃশ্য ফুটে উঠবে।

আরও পড়ুন

গুগলের এই বিশেষ ফিচারটি মূলত বিরল সূর্যগ্রহণকে কেন্দ্র করে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ বাড়ানোর পাশাপাশি মহাজাগতিক ঘটনাটির একটি ভার্চুয়াল অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ।

উল্লেখ্য, পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের পুরো ডিস্ককে আড়াল করে ফেলে। ফলে দিনের বেলাতেও স্বল্প সময়ের জন্য আকাশ অন্ধকার হয়ে আসে এবং সূর্যের চারপাশে এর বহিরাবরণ বা করোনা দৃশ্যমান হতে পারে।


সময়ের আলো/কেআই
  বিষয়:   গুগল  সূর্যগ্রহণ  ভার্চুয়াল  সূর্যগ্রহণ 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: