মনপুরায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা করলেন মা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় মাদরাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ সুমন (২৭) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর

2026-08-13T20:23:44+00:00
2026-08-13T20:24:40+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা করলেন মা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:২৩ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৮:২৪ পিএম
মনপুরা থানা। ছবি : সংগৃহীত
ভোলার মনপুরায় মাদরাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ সুমন (২৭) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় মামলাটি দায়ের করা হয়। মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম। 

এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ধর্ষকের বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।


মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তরকারি গরম করার জন্য মেয়েকে শুকনো নারকেল পাতা আনতে বাড়ির পেছনে পাঠান মা। এসময় পাশের বাড়ির ধর্ষণকারী অভিযুক্ত আসামি সুমন ওই ছাত্রীকে মুখ চেপে জোর করে তাদের বাড়ির রান্না ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। পরে মেয়েটি সেই ঘটনা তার বান্ধবীকে বলে। এরপর বান্ধবী ধর্ষণের শিকার ছাত্রীর মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয় ইউপি মহিলা সদস্যের পরামর্শে ভুক্তভোগীর মা থানায় মামলা করেন।

ওসি মাজাহারুল ইসলাম জানান, মামলার আসামিকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   মনপুরা  ছাত্রী  ধর্ষণ  অভিযোগ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: