হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক

2026-08-16T09:15:32+00:00
2026-08-16T09:15:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:১৫ এএম 
হরমুজ প্রণালি। সংগৃহীত ছবি
স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে রয়টার্সকে এ কথা নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি এক বিশেষ বার্তায় স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ করার একচ্ছত্র সিদ্ধান্ত কেবল ইরানের নির্দেশেই পরিচালিত হবে। যতক্ষণ না ওয়াশিংটন পরাজয় স্বীকার করছে এবং অবাস্তব চিন্তা থেকে বেরিয়ে আসছে, ততক্ষণ এই অঞ্চলে অবরোধ বজায় থাকবে।

এর আগে ইরানকে কঠোর ভাষায় আক্রমণ করে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, হরমুজকে মার্কিন ভূখণ্ডের অধীনে নিয়ে আসা হতে পারে। পাশাপাশি ইরানকে শায়েস্তা করার উদ্দেশ্যে মার্কিন নাগরিকদের সাময়িকভাবে পেট্রোলের বাড়তি দাম মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি। 


মার্কিন শীর্ষ নেতৃত্বের এমন মন্তব্যের জবাবেই তেহরান তাদের ওপর আরোপিত অবরোধ জোরদার করা এবং প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে পুনর্ব্যক্ত করল।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হরমুজ  পূর্ণ নিয়ন্ত্রণ  প্রতিষ্ঠা  দাবি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: