জোয়ারের চাপে বিধ্বস্ত সড়ক

মোখলেছুর রহমান ধনু, রামগতি (লক্ষ্মীপুর)

সারাদেশ

মেঘনা নদীর তীব্র জোয়ারে পানির চাপ এবং ভারীবর্ষণে ভেঙে চুরমার হয়ে গেছে লক্ষ্মীপুরের রামগতির বয়ার চর থেকে তেগাছিয়া বাজার পর্যন্ত

2026-08-19T05:02:00+00:00
2026-08-19T05:02:00+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
জোয়ারের চাপে বিধ্বস্ত সড়ক
মোখলেছুর রহমান ধনু, রামগতি (লক্ষ্মীপুর)
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:০২ এএম 
ছবি : সময়ের আলো
মেঘনা নদীর তীব্র জোয়ারে পানির চাপ এবং ভারীবর্ষণে ভেঙে চুরমার হয়ে গেছে লক্ষ্মীপুরের রামগতির বয়ার চর থেকে তেগাছিয়া বাজার পর্যন্ত প্রধান সড়কটি। তেগাছিয়া বাজার থেকে টাংকি বাজার হয়ে নোয়াখালী যোগাযোগের এই প্রধান সড়কটিতে একাধিক স্থানে ভয়াবহ ধস ও ভাঙন দেখা দেওয়ায় বর্তমানে যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিত্রে দেখা যায়, সড়কের মাঝখানের বড় একটি অংশ ধসে গিয়ে দুই পাশের মাটি ও পাকা অংশ খাল-নদীর পানিতে বিলীন হয়ে গেছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীসহ পথচারীরা।

সড়কটির বেহাল দশায় তৈরি হওয়া চরম দুর্ভোগের কথা জানিয়ে পথচারী আবুল কালাম বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ায় অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে আমাদের ঘাম ছুটে যাচ্ছে। প্রচণ্ড কষ্ট সহ্য করে এই পথে যাতায়াত করতে হচ্ছে।

ভাঙনের বিষয়ে রামগতি উপজেলা (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা উপজেলা পরিষদের পার্টনারশিপস ফর স্ট্রংগার কমিউনিটিজের মাধ্যমে সড়কটির জন্য দুটি পৃথক বরাদ্দ প্রদান করেছি। তবে মেঘনার তীব্র জোয়ারের চাপ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। 


আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত কাজ সম্পন্ন করে সড়কটি যান চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সেখানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ও সাময়িক মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  

  বিষয়:   জোয়ার  চাপ  বিধ্বস্ত  সড়ক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: