লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

যুক্তরাজ্যের লন্ডন শহরে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে

2026-08-19T08:34:42+00:00
2026-08-19T08:36:46+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
প্রবাস
লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৮:৩৬ এএম
মাছুম মিয়া। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডন শহরে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। 

সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। মাছুম মিয়া সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের বাসিন্দা। 

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামে একটি মসজিদের মাইকে মাছুম মিয়ার গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। 

পরিবার সূত্রে জানা গেছে,ছোটবেলা থেকেই মাছুম যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে কয়েকবার তিনি দেশে এসেছিলেন। তার এক কন্যা সন্তান রয়েছে। বাবা ছাড়া মাছুমের পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করছেন।


নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয় সময় ভোর চারটার দিকে হঠাৎ পুলিশ তাদের বাসায় আসে। পুলিশ প্রথমে জানতে চায়, এটি মাসুমের বাসা কি না। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করার পর পুলিশ মাসুমের একটি ছবি দেখতে চায়। ছবি দেখার পর পুলিশ জানায়, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনও জানতে পারিনি।’ তার ভাইয়ের লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

নিহতের বাবা আমির আলী বলেন, ‘মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে ছোট ছেলে মারুফ, মোবাইল ফোনে মাছুমের গুলিতে নিহত হওয়ার খবর জানায়।’ মাছুমের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, তাদের কাছে এ সংক্রান্ত কোনও তথ্য নেই।

গ্রামে মাইকিং করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, হয়ত তারা পারিবারিকভাবে এটি করেছেন।

সময়ের আলো/মহু
  বিষয়:   লন্ডন  দুর্বৃত্ত  গুলি  বাংলাদেশি  যুবক  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: