ক্যারিয়ারের নতুন অধ্যায়ে তমা মির্জা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। এখন থেকে অভিনেত্রীর পাশাপাশি তার নামের সঙ্গে জড়িত থাকবে

2026-08-20T02:18:37+00:00
2026-08-20T02:18:37+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ক্যারিয়ারের নতুন অধ্যায়ে তমা মির্জা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:১৮ এএম 
ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। এখন থেকে অভিনেত্রীর পাশাপাশি তার নামের সঙ্গে জড়িত থাকবে ‘ব্যাংকার’ শব্দটিও। 

গত প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি। তবে বিষয়টি এতদিন আড়ালে রাখলেও গতকাল নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘জীবনের একটা নতুন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। তার আগে বলে রাখি, অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকব এবং সামনে আরও ভালো ভালো কাজ করব ইনশাআল্লাহ। এবার বলি নতুন অভিজ্ঞতার কথা। অভিনয় জীবনের বাইরে একটি নতুন পরিচয় সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। আর তা হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে যোগদান করেছি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করে যাব।’


এ ব্যাপারে তমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই। সেই চিন্তা থেকেই ব্যাংকে যোগ দিয়েছি। তবে অভিনয় থেকে দূরে যাওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।’


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ক্যারিয়ার  তমা মির্জা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: