অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে গোডাউনের স্টোরকিপার আটক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে বিএডিসি সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-08-25T14:31:03+00:00
2026-08-25T14:32:22+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
অনুমোদন ছাড়া সার বিক্রির অভিযোগে গোডাউনের স্টোরকিপার আটক
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ২:৩২ পিএম
মো. আকতারুল ইসলাম। ছবি : সময়ের আলো
দিনাজপুরে বিএডিসি সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আকতারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের বাসিন্দা।


পুলিশ সূত্র জানায়, অনুমোদন ছাড়া সার বিক্রির সঙ্গে বিএডিসির চুক্তিবদ্ধ ২ ডিলারের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। তারা হলেন- বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার আনসারুল ইসলাম (৪২)।

বিএডিসি কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার নশিপুরে ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে। গোডাউন দুটির মোট ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন। সেখানে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুত রাখা হয়।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘এ ঘটনায় বিএডিসি কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   অনুমোদন  সার  বিক্রি  অভিযোগ  আটক  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: