ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের দুল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে পালানোর সময় মো. সেলিম (২৮) নামে এক যুবককে আটক করে ট্রাফিক

2026-08-27T03:08:23+00:00
2026-08-27T05:08:39+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের দুল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:০৮ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৫:০৮ এএম
কানের দুল ছিনিয়ে পালানোর সময় এক যুবক আটক। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে পালানোর সময় মো. সেলিম (২৮) নামে এক যুবককে আটক করে ট্রাফিক পুলিশ। পরে তল্লাশিতে দুল না পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেটি গিলে ফেলার কথা জানান। এরপর বমি করিয়ে তার পেট থেকে ছিনতাই করা দুল উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। সেলিম রায়েরবাগ এলাকায় থাকেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় নিপা আক্তার নামে এক নারীর চিৎকার শুনে সদস্যরা এগিয়ে যান। এ সময় এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখে সার্জেন্ট ইমরান মৃধা তাকে ধাওয়া করে আটক করেন।


আটকের পর সেলিমের দেহ তল্লাশি করেও স্বর্ণের দুল পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার কথা স্বীকার করেন। এরপর বমি করানোর মাধ্যমে তার পেট থেকে দুলটি উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা নিতে সেলিম ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ছিনতাইকারী  বমি  স্বর্ণের দুল  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: