চলনবিলে দুই লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা মূল্যের ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ শেষে ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট)

2026-08-27T19:06:44+00:00
2026-08-27T19:06:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সারাদেশ
চলনবিলে দুই লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
চলনবিলে দুই লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
নাটোরের সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লাখ টাকা মূল্যের ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ শেষে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে চলনবিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। 

অভিযানকালে ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলে নতুন পানি আসার পর থেকে দুষ্কৃতকারীরা মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ এ জালের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এনএন


  বিষয়:   চলনবিল  চায়না দুয়ারি  জাল  ধ্বংস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: