বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন দেবেন নেপালের মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির

2026-08-28T19:18:10+00:00
2026-08-28T19:18:10+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন দেবেন নেপালের মন্ত্রীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম 
ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরা।

শুক্রবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মন্ত্রীরা তাদের এক মাসের বেতন ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে একটি বিশেষ প্যাকেজ তৈরির নির্দেশও দিয়েছে মন্ত্রিসভা। এ জন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


বিবৃতিতে জানানো হয়, নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি, ভোতেকোশি নদীসংলগ্ন এলাকা এবং এর নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভয়াবহ বন্যায় এসব এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতার পাশাপাশি এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং দুর্গত মানুষের পুনর্বাসনে গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বন্যা  ক্ষতিগ্রস্ত  বেতন  নেপাল  মন্ত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: