বাবার শোক ছাপিয়ে মাঠে থাকছেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসির। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই জীবনে নেমে আসে আরও

2026-08-30T03:44:47+00:00
2026-08-30T03:44:47+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
খেলা
বাবার শোক ছাপিয়ে মাঠে থাকছেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৪৪ এএম 
লিওনেল মেসির। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসির। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই জীবনে নেমে আসে আরও বড় শোক। রোসারিওতে বাবাকে হারান আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ৩৯ বছর বয়সি মেসির ফুটবল ভবিষ্যৎ।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বকাপ ফাইনালের পর মেসির জীবন এখন বদলে যাওয়া এক বাস্তবতার মুখোমুখি। দলের সঙ্গে সরাসরি দেশে ফেরেননি তিনি। কয়েক দিন পর নিজের শহর রোসারিওতে ফিরে স্থানীয় একটি ছোট মাঠে সাধারণ দর্শকদের সঙ্গে বসে ফুটবল ম্যাচ দেখেন। নিউ জার্সির বিশাল স্টেডিয়ামে লাখো মানুষের সামনে বিশ্বকাপ ফাইনাল খেলার কিছু দিন পরই ছোট শহরের মাঠে এমন সাধারণ এক দর্শক হয়ে বসে থাকা মেসির জীবনের অন্য এক ছবি তুলে ধরে। 

এরপর ৮ আগস্ট ৬৮ বছর বয়সে মারা যান তার বাবা হোর্হে মেসি। ছেলের ফুটবলজীবনের শুরু থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন তিনি। রোসারিও থেকে মেসির বার্সেলোনায় পাড়ি এবং বিশ্বসেরা হয়ে ওঠার দীর্ঘ যাত্রায় বাবার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই শোকের পর মেসি নিজেই ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন। এতদিন তার ক্যারিয়ারের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়েছে চুক্তি, শিরোপা কিংবা পারফরম্যান্সকে কেন্দ্র করে। কিন্তু এবার প্রশ্নটা ব্যক্তিগত। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নাম হওয়ার সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যাশা ও চাপ তিনি আর কতদিন নিতে চান? তবে আপাতত অবসরের পথে হাঁটছেন না মেসি। বিশ্বকাপের পর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছেন তিনি। বাবার মৃত্যুর পরও খেলা চালিয়ে যাচ্ছেন এবং গোলও করেছেন।

অন্যদিকে সাম্প্রতিক খারাপ ফলের পর ইন্টার মায়ামিতে নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস। যুক্তরাষ্ট্রের ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন গিয়ের্মো হয়োস। মেসির মতো গঞ্জালেসও রোসারিওর সন্তান। ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসকে ব্যক্তিগতভাবে বেছে নিয়েছেন লিওনেল মেসি, এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন গিয়ের্মো ওশো। মেজর লিগ সকারের (এমএলএস) দলটির অন্তর্বর্তী কোচ নিশ্চিত করেছেন, সিদ্ধান্তটি পুরোপুরি ক্লাবের।


সবচেয়ে বড় অনিশ্চয়তা আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে। ৩৯ বছর বয়সে আরও একটি বিশ্বকাপ ফাইনাল খেলার পর এবার জাতীয় দল থেকে সরে দাঁড়াতে পারেন মেসি। সে ক্ষেত্রে জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজদের নিয়ে নতুন যুগে প্রবেশ করতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে মেসির জায়গা পূরণ করা সহজ হবে না। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার খেলার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। একই সময়ে কোচ লিওনেল স্কালোনিও সরে দাঁড়ালে সামনে বড় পরিবর্তনের মুখে পড়বে দলটি।

ফুটবলে অর্জন করার মতো প্রায় সবকিছুই ইতিমধ্যে অর্জন করেছেন মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ এবং রেকর্ড আটটি ব্যালন ডি’অর তার সংগ্রহে। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিও রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। 

তাই এখন মেসির সামনে প্রশ্ন শিরোপার নয়, শুধু ফুটবলের প্রতি তার ইচ্ছার। ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি এখনও মাঠে ফিরছেন। আপাতত তাই ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নয়, মেসির পথচলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতই মিলছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বাবা  শোক  মাঠে থাকছেন  মেসি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: