ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান ডিভিশনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ

2026-09-05T14:31:17+00:00
2026-09-05T14:31:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩১ পিএম 
দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ পর্যায়ে পৌঁছানোয় মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান ডিভিশনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ ঘোষণা জারি হয় বলে জানিয়েছে আল জাজিরা।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় বায়ুদূষণ পৌঁছানোর পর রাজা সুলতান ইব্রাহিম সেরিয়ানে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দেন।

Advertisement
জরুরি অবস্থার কারণে সোমবার থেকে পরবর্তী সপ্তাহের শেষ পর্যন্ত সেরিয়ানের ৬৪৭টি স্কুল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ ও পাথর উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কেবল জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা চালু থাকবে।

সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়াশা কমাতে কৃত্রিম বৃষ্টির কার্যক্রম সোমবার পর্যন্ত চালানো হবে। অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা থাকায় এতে বৃষ্টির মাধ্যমে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।


সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস বলেন, জরুরি অবস্থা শুধু সেরিয়ানের জন্য প্রযোজ্য, পুরো সারাওয়াকের জন্য নয়। তিনি বাসিন্দাদের বাইরে বের হওয়া কমানো এবং কঠোর শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মালয়েশিয়ার পাশাপাশি ব্রুনাই, সিঙ্গাপুর ও ফিলিপাইনেও বায়ুর মান খারাপ হয়েছে। সিঙ্গাপুরে ২০২৩ সালের পর প্রথমবারের মতো ২৪ ঘণ্টার বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, তাপমাত্রা আরও বাড়লে শুষ্ক আবহাওয়ার কারণে অঞ্চলটিতে দাবানল ও ধোঁয়াশা আরও তীব্র হতে পারে।

সূত্র : আল জাজিরা


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইন্দোনেশিয়া  দাবানল  ধোঁয়া  মালয়েশিয়া  জরুরি অবস্থা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: