ভালোবাসার নতুন গল্পে ইয়াশ-তটিনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। রোমান্টিক গল্পে তাদের উপস্থিতি বরাবরই দর্শক পছন্দ করেন। তবে মাঝে কয়েক

2026-09-07T02:07:51+00:00
2026-09-07T02:07:51+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভালোবাসার নতুন গল্পে ইয়াশ-তটিনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৭ এএম 
ছবি : সংগৃহীত
ছোটপর্দার আলোচিত জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। রোমান্টিক গল্পে তাদের উপস্থিতি বরাবরই দর্শক পছন্দ করেন। তবে মাঝে কয়েক মাস একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এবার সেই বিরতি ভেঙে প্রচারে এসেছে তাদের অভিনীত ভালোবাসার নতুন নাটক ‘কাবিননামা’। সম্প্রতি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন ইমরাউল রাফাত।

ইয়াশ-তটিনী অভিনীত নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুক্তির মাত্র এক দিনের ব্যবধানে কাবিননামার ভিউ ২৫ লাখ অতিক্রম করে। গতকাল এই প্রতিবেদন লেখার সময় নাটকটি ভিউ ৪৪ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে নাটকটির কমেন্ট বক্সেও জমেছে দর্শকদের বিপুল প্রতিক্রিয়া। অধিকাংশ দর্শকই প্রশংসা করেছেন ইয়াশ-তটিনী জুটির অভিনয় ও রসায়নের।

Advertisement
কাবিননামা যেন দর্শকদের অপেক্ষারই উত্তর হয়ে এসেছে। নাটকটির সাফল্য থেকে স্পষ্ট, ইয়াশ-তটিনী জুটির প্রতি দর্শকের আগ্রহ এখনও অটুট। দীর্ঘ বিরতির পর তাদের নতুন কাজ ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা প্রমাণ করছে— পর্দায় এই জুটির রসায়ন এখনও দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়। ইয়াশ ও তটিনী ছাড়াও কাবিননামায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।


নাটকটি প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, দর্শকের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতা জুটি গড়েন। দুই-তিনটি নাটকে অভিনয়ের পর থেকে তটিনী ও আমাকে নিয়ে দর্শক কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে এক নাগাড়ে কাজ করে গেছেন। একের পর এক নাটক দর্শক মনোযোগ কেড়ে নেওয়ায়, জুটি হিসেবেও আমরা প্রতিষ্ঠা পেয়ে গেছি। 

যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে। তটিনী বলেন, কাবিননামা নাটকের গল্পে দর্শক বাস্তব জীবনের ছায়া খুঁজে পাবেন। চরিত্রগুলো মনে হবে কাছের মানুষের। যে কারণে নাটকের প্রতিটি ঘটনা দর্শক মনে ছাপ ফেলে যাওয়ার মতো। তাই নাটকটি অনেকের প্রত্যাশা পূরণ করেছে বলে মনে করি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ভালোবাসা  নতুন গল্প  ইয়াশ  তটিনী  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: