জর্ডানে বাংলাদেশের মেয়েদের ৫-০ গোলের জয়

ক্রীড়া ডেস্ক

খেলা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডান সফরে গিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আম্মানে স্বাগতিক জর্ডানের

2026-09-11T12:06:28+00:00
2026-09-11T12:06:28+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
জর্ডানে বাংলাদেশের মেয়েদের ৫-০ গোলের জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম 
ছবি : সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রস্তুতিতে জর্ডান সফরে গিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আম্মানে স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলে জিতেছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে। দলের হয়ে একমাত্র গোলটি করেন আলপি আক্তার। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও চারবার জর্ডানের জালে বল পাঠায় বাংলাদেশ। রিয়া, মৌসুমী, কুলসুম ও পায়েল একটি করে গোল করেন। ফলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে এই প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জর্ডান সফরে এমন বড় জয় দলটির আত্মবিশ্বাসও বাড়াবে।


এদিকে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনের গুয়াংজুতে অনুশীলন করছে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল। সেখান থেকে দলটি জাপানের নাগোয়ায় যাবে। আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নারী ফুটবলে বাংলাদেশের অভিযান শুরু হবে ১৪ সেপ্টেম্বর।

এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনের গুয়াংজুতেই অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় হকি দলও। শেষ প্রস্তুতি ম্যাচ খেলে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে তাদের। জাপানের ভিসা প্রক্রিয়ার জন্য অভিজ্ঞ খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি অবশ্য দুই দিন আগেই দেশে ফিরেছেন। জাপানে ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার পর তিনি ফেডারেশনে এসে এশিয়ান গেমসের অ্যাক্রিডিটেশন কার্ডও সংগ্রহ করেছেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   জর্ডান  বাংলাদেশ  মেয়ে  ৫-০  গোল  জয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: