পাথরঘাটায় ৯ মণ হরিণের মাংস উদ্ধার, শিকারি আটক

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটায় প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি কাটা মাথাসহ মো. ইব্রাহিম নামে এক হরিণ শিকারিকে আটক

2026-09-11T15:43:18+00:00
2026-09-11T15:43:18+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাথরঘাটায় ৯ মণ হরিণের মাংস উদ্ধার, শিকারি আটক
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম 
হরিণের মাংসসহ শিকারি আটক। ছবি : সময়ের আলো
বরগুনার পাথরঘাটায় প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি কাটা মাথাসহ মো. ইব্রাহিম নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ রাতে পাথরঘাটার কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। এ সময় একটি সন্দেহভাজন কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি কাটা মাথা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাংসের পরিমাণ প্রায় ৯ মণ।


কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দ করা মাংস ও অন্যান্য আলামতের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।

পরে জব্দ করা নৌকা ও উদ্ধার হওয়া আলামতসহ আটক ইব্রাহিমকে পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার করা হরিণের মাংস কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সময়ের আলো/জোই
  বিষয়:   বরগুনা  পাথরঘাটা  হরিণের মাংস  শিকারি আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: