ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও অন্যান্য ‘শত্রুভাবাপন্ন দেশের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৪০ জনের সম্পত্তি জব্দ করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ

2026-09-14T13:51:00+00:00
2026-09-14T13:52:09+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১:৫২ পিএম
ইসরায়েল-ইরান। ছবি : সংগৃহীত
ইসরায়েল ও অন্যান্য ‘শত্রুভাবাপন্ন দেশের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২৪০ জনের সম্পত্তি জব্দ করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দেশের বিরুদ্ধে ‘প্রচারমূলক কর্মকাণ্ড’ কিংবা অন্যান্য কার্যক্রমে জড়িত ছিলেন, যার ফলে দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।


ইরানের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র আইআরআইবিকে বলেন, ‘এই সম্পত্তিগুলো ইরানি জনগণের। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে এসব সম্পত্তি ব্যবহারের জন্য বিচার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, গত বছর ইরান গুপ্তচরবৃত্তি সংক্রান্ত আইন আরও কঠোর করে। ওই আইনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র বা গোষ্ঠীকে সহায়তার অভিযোগে মৃত্যুদণ্ড এবং অভিযুক্তদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। আইন অনুযায়ী, ইসরায়েলকে ‘বৈধতা দেওয়া’ থেকে শুরু করে বিদেশি নেটওয়ার্কের কাছে ছবি বা তথ্য সরবরাহের মতো কর্মকাণ্ডও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ইসরায়েল  ইরান  সম্পত্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: