মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড বলছে, এসব সিমেন্টের বাজারমূল্য

2026-09-15T22:03:47+00:00
2026-09-15T22:06:11+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১০:০৬ পিএম
আটক ব্যক্তিরা। ছবি : সময়ের আলো
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড বলছে, এসব সিমেন্টের বাজারমূল্য প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা। এসময় একটি বোটও জব্দ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার কোস্টগার্ডের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। পরে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি। আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা। এসময় সিমেন্ট জব্দের পাশাপাশি পাচারকারীদের আটক করা হয়। অভিযানে সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   মিয়ানমার  পাচার  সিমেন্ট জব্দ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: