মক্কার পবিত্র স্থাপনায় হামলার নিন্দা শায়খ সুদাইসের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস।

2026-09-16T15:34:27+00:00
2026-09-16T15:35:44+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মক্কার পবিত্র স্থাপনায় হামলার নিন্দা শায়খ সুদাইসের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৩:৩৫ পিএম
শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। ছবি : সংগৃহীত
মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি মুসলিমদের ঐক্য বজায় রাখতে, যাচাই করে তথ্য প্রচার করতে এবং সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, ‘বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে পবিত্র স্থানগুলোর বিশেষ মর্যাদা রয়েছে। এসব স্থানের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি অত্যন্ত গুরুতর বিষয়।’

তিনি বলেন, ‘পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে হামলা ইসলামের শিক্ষা ও মানবিক মূল্যবোধের মৌলিক নীতির পরিপন্থী। ইসলাম আগ্রাসন নিষিদ্ধ করেছে এবং মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষার নির্দেশ দিয়েছে।’


অনিশ্চয়তার সময়ে ঐক্য ও সংহতি বজায় রাখার গুরুত্বও তুলে ধরেন শায়খ আল-সুদাইস। তিনি জাতীয় সংহতি বজায় রাখতে সহযোগিতা, তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল থাকা এবং গুজব ও যাচাই না করে কোনো খবর ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

কোরআন ও সুন্নাহর শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলমানদের আগ্রাসন থেকে বিরত থাকতে, বিশৃঙ্খলা ও অনাচার প্রতিরোধ করতে এবং বিশেষ করে কঠিন পরিস্থিতি ও সংকটের সময়ে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তথ্যের জন্য মানুষকে সরকারি ও বিশ্বস্ত সূত্রের ওপর নির্ভর করতে হবে। বিভ্রান্তি, বিভাজন বা অস্থিতিশীলতা তৈরি করতে পারে এমন কোনো সংবাদ প্রচার থেকে বিরত থাকতে হবে।’

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

সময়ের আলো/মহু
  বিষয়:   মক্কা  হামলা  শায়খ সুদাইস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: