ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনা যুক্তরাষ্ট্রে স্থানান্তরের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সোনার মজুত লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সরকার

2026-09-18T16:47:43+00:00
2026-09-18T16:47:43+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনা যুক্তরাষ্ট্রে স্থানান্তরের উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম 
প্রায় ৩১ টন সোনা নিয়ে ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে দীর্ঘ আইনি বিরোধ চলছে। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রায় ৪ বিলিয়ন ডলার মূল্যের সোনার মজুত লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ড থেকে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে স্থানান্তরের বিষয়ে সরকার ও বিরোধীরা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্ভাব্য চুক্তি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারপ্রধান দেলসি রদ্রিগেজ সোনার ওপর আইনি নিয়ন্ত্রণ পাবেন। তবে তাৎক্ষণিকভাবে সোনা বিক্রি করা যাবে না। বরং সরকারি ঋণের জামানত হিসেবে এটি ব্যবহারের সুযোগ থাকতে পারে। ঋণের অর্থ সরকারি ব্যয় ও জুনের ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্গঠনে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

প্রায় ৩১ টন সোনা নিয়ে ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে দীর্ঘ আইনি বিরোধ চলছে। সে সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সোনার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ শুরু হয়। বিষয়টি শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আদালত পর্যন্ত গড়ায়।


তবে প্রস্তাবিত চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, যুক্তরাজ্যের আদালতের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তারা সোনা স্থানান্তরের কোনো নির্দেশ কার্যকর করতে পারবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরকার ও বিরোধীদের মধ্যে নতুন নির্বাচনের পরিবেশ তৈরির আলোচনা চলছে। সোনা নিয়ে সমঝোতাকে সেই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভেনেজুয়েলা  ডলার  সোনা  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: