রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নামে বিস্ফোরক মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি শামীম মাহবুবকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা

2026-09-20T15:17:28+00:00
2026-09-20T15:17:28+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নামে বিস্ফোরক মামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
যুবলীগের সাবেক সহসভাপ মৃত শামীম মাহবুব। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় দুই বছর আগে মারা যাওয়া উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি শামীম মাহবুবকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এতে শামীম মাহবুবসহ নাম উল্লেখ করে ৬৪ জন এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব এলাকার ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের হইয়া ব্রিজের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় রায়হান, মোবারক হোসেন, সিয়াম আহমেদসহ ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা করা হয়।

মামলার এজাহারে শামীম মাহবুবকে ৬০ নম্বর আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।


তবে শামীম মাহবুবের পরিবারের দাবি, তিনি ২০২৪ সালের ১৫ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ফলে তার নাম মামলায় আসায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী এসআই হারুনুর রশিদ বলেন, কম্পিউটারে টাইপিংয়ের ভুলের কারণে পিতার নামটি ভুল এসেছে। পরে আমরা তা সংশোধন করে ফেলেছি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পুলিশ লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে মামলা নিয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর বলতে পারব।

সময়ের আলো/জাই
  বিষয়:   রূপগঞ্জে মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জনের নামে বিস্ফোরক মামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: