সিনে দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যখন নানা আলোচনা ও উৎকণ্ঠা কাজ করছে, ঠিক তখনই মানুষের মৌলিক সৃষ্টিশীলতার ওপর আস্থা রেখে এক দূরদর্শী বার্তা দিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। তিনি স্পষ্ট বলেন, প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, মানুষের তৈরি আসল গল্প ও বাস্তবতার বিকল্প কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা হতে পারে না।
সম্প্রতি লন্ডনে আয়োজিত বাফটার ঐতিহ্যবাহী ‘লাইফ ইন পিকচার্স’ অনুষ্ঠানে মুখোমুখি হয়ে চার দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতির পাতা ওল্টান এই অভিনেতা। সেখানে ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘মিশন : ইম্পসিবল’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের স্মৃতি রোমন্থনের পাশাপাশি এআইয়ের প্রভাব নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে নিজের পরবর্তী চলচ্চিত্র ‘ডিগার’ নিয়েও কথা বলেন টম। সিনেমাটি আগামী ২ অক্টোবর ওয়ার্নার ব্রাদার্স থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সময়ের আলো/প্রিন্ট/কেআই