ভিকির ‘খলনায়ক’-এ তুষার খান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ভিকি জাহেদের নির্মিতব্য ‘খলনায়ক’ সিনেমায় দেখা যাবে নব্বই দশকের ছোটপর্দার অভিনেতা তুষার খানকে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তবে চরিত্র

2026-09-25T21:24:19+00:00
2026-09-25T21:24:19+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভিকির ‘খলনায়ক’-এ তুষার খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম 
নব্বই দশকের ছোটপর্দার অভিনেতা তুষার খান। ছবি : সংগৃহীত
ভিকি জাহেদের নির্মিতব্য ‘খলনায়ক’ সিনেমায় দেখা যাবে নব্বই দশকের ছোটপর্দার অভিনেতা তুষার খানকে। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তবে চরিত্র নিয়ে মুখ খোলেননি তিনি। বলেছেন, বেশি কিছু বলা যাবে না। 

‘খলনায়ক’ সিনেমাটি বেশ রহস্যমণ্ডিত। আমার চরিত্রটাও রহস্যঘেরা। ইতিমধ্যে কিছু অংশের শুটিং করেছি কলকাতায়। শিগগিরই দেশে শুটিং শুরু হবে, তাতেও অংশ নেব।

‘খলনায়ক’-এ তুষার খান ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, শহিদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনারসহ অনেকে। তবে সিনেমাটির মুখ্য চরিত্রে থাকছেন আফরান নিশো। তার সঙ্গে আছেন তমা মির্জা। এ জুটির তৃতীয় সিনেমা এটি। গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা এবং অভিনয়শিল্পীদের নীরবতায় সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।


উল্লেখ্য, ১৯৮২ সালে আরণ্যক নাট্যদলে যোগ দিয়ে অভিনয় শুরু করেন তুষার খান। ‘ইবলিশ’, ‘ওরা কদম আলী’, ‘সমতট’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয় জয়ন্তী’, ‘অববাহিকা’ ও ‘নানকার পালা’ তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটক। ‘খেলা খেলা’ মঞ্চনাটকে তিনি একাধারে পাঁচটি চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশন নাটকে অভিষেক ঘটে ১৯৯২ সালে ‘ইতিকথা’ নাটকের মাধ্যমে। এ নাটকের ‘জামাল’ চরিত্রটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত রয়েছে তুষার খানের।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ভিকি  খলনায়ক  তুষার খান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: