‘ভুল পদক্ষেপ’ নিলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে দেশটির সব সামরিক ঘাঁটি, মোতায়েনকেন্দ্র ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হবে বলে

2026-09-26T20:22:20+00:00
2026-09-26T20:22:50+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘ভুল পদক্ষেপ’ নিলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৮:২২ পিএম
'জানফাদা' চলাকালীন আজাদি স্কোয়ারে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের সদস্যদের পাশে মোটরসাইকেলে করে ইরানের পতাকা বহনকারী এক নারী। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে দেশটির সব সামরিক ঘাঁটি, মোতায়েনকেন্দ্র ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে ইরানের বার্তা সংস্থা মেহরের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের শীর্ষ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তেহরান যখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তাদের সাত দিনের পরিকল্পনার ওপর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে, তখনই এ হুঁশিয়ারি এল।


সামরিক বাহিনী বলেছে, ‘ইরান যুদ্ধ শুরু করবে না। তবে শত্রুপক্ষ যুদ্ধ চাপিয়ে দিলে নিজেদের নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ইরান পুরোপুরি প্রস্তুত।’

ইরানের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা নিয়ে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মধ্যপ্রাচ্য  মার্কিন ঘাঁটি  হামলা  হুঁশিয়ারি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: