বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়া ব্যবসায়ীদের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশের বড় অভ্যন্তরীণ বাজার ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রফতানির সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা

2026-09-26T22:20:33+00:00
2026-09-26T22:43:01+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়া ব্যবসায়ীদের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১০:৪৩ পিএম
মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডিসিসিআই। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বড় অভ্যন্তরীণ বাজার ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে রফতানির সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্য ও সেবা প্রবেশে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে সংগঠনটি।

শনিবার কুয়ালালামপুরে ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়া (এনসিসিআইএম) এবং ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিংয়ের (এফএমএম) সঙ্গে পৃথক বৈঠকে এসব আহ্বান জানানো হয়। 

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, পাট ও পাটজাত পণ্য এবং খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশের রফতানি সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা প্রয়োজন।


এনসিসিআইএম সভাপতি নরসিয়াহরিন বিন হামদিন বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি মালয়েশিয়ার পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার তৈরি করেছে। দুই দেশের ব্যবসায়ীদের আরও সক্রিয় যোগাযোগ এ সুযোগ কাজে লাগাতে পারে।

অন্যদিকে এফএমএম সভাপতি জ্যাকব লি চোর কক বলেন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো জরুরি। বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার অর্থনীতিতে অবদানের কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ডিসিসিআই ও এফএমএমের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া উদ্যোক্তাদের মধ্যে প্রায় ৭০টি বিটুবি বৈঠক অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  বিনিয়োগ  মালয়েশিয়া  ব্যবসায়ী 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: