মুম্বাইয়ে ‘জেল ভরো’ আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ে ২ অক্টোবর শিবাজি পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ ঘটনার পরই গান্ধীজয়ন্তীতে ‘জেল ভরো

2026-09-28T14:44:14+00:00
2026-09-28T14:44:14+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সমাবেশের অনুমতি বাতিল
মুম্বাইয়ে ‘জেল ভরো’ আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম 
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি : সংগৃহীত
ভারতের মুম্বাইয়ে ২ অক্টোবর শিবাজি পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি পায়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ ঘটনার পরই গান্ধীজয়ন্তীতে ‘জেল ভরো আন্দোলন’ করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষমতা তাদের নেই। ২০১৩ সালের বোম্বে হাইকোর্টের নির্দেশনা, বেসামরিক কর্তৃপক্ষের অনুমতির ঘাটতি, শব্দদূষণ ও যানজটের আশঙ্কার কথা উল্লেখ করে অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে বিকল্প কোনো স্থানে বিক্ষোভ আয়োজনের জন্য আবেদন করতে বলা হয়েছে।


তবে দীপকে অভিযোগ করেন, এভাবে বিক্ষোভের অনুমতি না দেওয়া নাগরিকদের কণ্ঠ দমনের চেষ্টা। তিনি বলেন, প্রতিবাদ করতে বাধা দেওয়া হলে ২ অক্টোবর মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করবে সিজেপি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সমাবেশ  অনুমতি বাতিল  সিজেপি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: