ভিডিও করায় মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভিডিও ধারণ করায় এক তরুণকে চড় মারার অভিযোগ উঠেছে ভারতের দিল্লির লোকনির্মাণ দফতরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। পরে ওই

2026-09-28T15:11:28+00:00
2026-09-28T15:11:28+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভিডিও করায় মন্ত্রীর চড়, পাল্টা হাত তুললেন তরুণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
তরুণকে চড় মারার অভিযোগ উঠেছে ভারতের দিল্লির লোকনির্মাণ দফতরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ছবি : সংগৃহীত
ভিডিও ধারণ করায় এক তরুণকে চড় মারার অভিযোগ উঠেছে ভারতের দিল্লির লোকনির্মাণ দফতরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। পরে ওই তরুণকেও মন্ত্রীর দিকে পাল্টা হাত তুলতে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পশ্চিম দিল্লির তিলক নগরে একটি রাস্তা পরিদর্শনে গিয়ে আম আদমি পার্টির (আপ) বিধায়ক জারনাইল সিংয়ের সঙ্গে নির্মাণকাজের মান নিয়ে বাকবিতণ্ডায় জড়ান পারভেশ ভার্মা। ভিডিওতে দেখা যায়, জারনাইল সিং হাত দিয়ে রাস্তার পিচ তুলে এর নিম্নমান দেখানোর চেষ্টা করছেন।

পরে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় মন্ত্রীর কথোপকথন ভিডিও করছিলেন জারনাইল সিংয়ের ব্যক্তিগত সহকারী সাহিব সিং। অভিযোগ, ভিডিও ধারণ বন্ধ করতে তার হাত থেকে মোবাইল সরিয়ে দিয়ে তাকে চড় মারেন মন্ত্রী। এরপর সাহিব সিংও মন্ত্রীর দিকে পাল্টা হাত তুলতে যান। পরিস্থিতি উত্তপ্ত হলে এক নিরাপত্তাকর্মী দুজনকে আলাদা করার চেষ্টা করেন।


সাহিব সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, তিনি জারনাইল সিংয়ের পেজে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। সেই লাইভ বন্ধ করতেই মন্ত্রী তার ফোন কেড়ে নিয়ে তাকে চড় মারেন। তিনি আরও দাবি করেন, মন্ত্রীকে কোনোভাবে উসকানি দেননি তিনি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগও করেছেন।

তবে পারভেশ ভার্মার দাবি, জারনাইল সিংয়ের এক সহযোগী তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়েই তিনি প্রতিক্রিয়া দেখান।

ঘটনার ভিডিও প্রকাশ করে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জারনাইল সিং। সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও পারভেশ ভার্মার গ্রেফতার দাবি করেছেন।



সময়ের আলো/এমকে
  বিষয়:   ভিডিও  মন্ত্রী  চড়  পাল্টা  হাত  তরুণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: